বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানের সাথে সংঘাতে ৮৩ বিলিয়ন ডলার হারিয়েছে ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৪:০৭

পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার জেরে মাত্র দুইদিনেই ভারতের শেয়ারবাজার থেকে উধাও হয়ে গেছে প্রায় ৮৩ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলার)। চলমান সামরিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় শুক্রবার (৯ মে) টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের পতন দেখা যায় ভারতের শেয়ারবাজারে।

গত মাসে কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়, ফলে দুই দেশের মধ্যে সীমান্তে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। এই উত্তপ্ত পরিস্থিতিই বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

এনএসই’র নিফটি ৫০ সূচক শুক্রবার ১.১ শতাংশ কমে গেলেও ২৪ হাজার পয়েন্টের ওপরে অবস্থান ধরে রেখেছে। বিএসই সেনসেক্স সূচকও একই হারে হ্রাস পেয়ে ৮০ হাজার পয়েন্টের নিচে নেমে যায়। সবচেয়ে খারাপ সময়টিতে বাজারের ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১০৮ বিলিয়ন ডলার পর্যন্ত।

গত বৃহস্পতিবার সূচকে ০.৫ শতাংশ পতন হয়, আর পুরো সপ্তাহ জুড়ে নিফটি ও সেনসেক্স সম্মিলিতভাবে ১.৩ শতাংশ কমেছে—যা চলতি বছরের টানা তিন সপ্তাহের ঊর্ধ্বগতির ধারাকে থামিয়ে দিয়েছে।

প্রফিটমার্ট সিকিউরিটিজের গবেষণা প্রধান অবিনাশ গোরাক্ষকর বলেন, "এতটা উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তাগ্রস্ত। যদি পাকিস্তান আরও পাল্টা হামলা চালায়, তবে তা দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হতে পারে।"

তিনি আরও জানান, "বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনৈতিক মৌলিক বিষয়গুলো পেছনে পড়ে যাচ্ছে, যা বাজারের গতি কমপক্ষে এক সপ্তাহের জন্য বাধাগ্রস্ত করতে পারে।"

শুধু শেয়ারবাজার নয়, অন্যান্য সম্পদ শ্রেণিতেও এর প্রভাব পড়েছে। ভারতীয় রুপির মূল্য পতন ঠেকাতে রিজার্ভ ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়েছে। ছোট ও মাঝারি মাপের কোম্পানির শেয়ারের দাম যথাক্রমে ১.৯ ও ০.৮ শতাংশ কমেছে।

তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গাড়ি নির্মাতা খাতে কিছুটা স্বস্তির বাতাস বইছে। যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্য চুক্তির আশায় টাটা মোটরসের শেয়ার ৮.৭ শতাংশ বেড়েছে, যা তাদের ব্রিটিশ ইউনিট জেএলআরের ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা করা হচ্ছে। নিফটি ৫০ সূচকে দাম বাড়া ১১টি শেয়ারের মধ্যে এটি ছিল সবার শীর্ষে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর