বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টাকার অভাবে বিয়ে করতে পাচ্ছেন না সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৩:৫০

৫৯ বছর বয়সী বলিউড সুপারস্টার সালমান খান এখনও অবিবাহিত। যেখানে তাঁর সমবয়সী সহকর্মীদের কেউ সংসার গুছিয়ে ফেলেছেন, কেউ আবার নাতি-নাতনির মুখ দেখেছেন, সেখানে 'ভাইজান' এখনও সিঙ্গেল। সালমানের বিয়ে না হওয়ার পেছনে প্রেমে ব্যর্থতা, কিংবা দুই ভাইয়ের (অরবাজ ও সোহেল খান) বিবাহবিচ্ছেদের প্রভাব — নানা রকম জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল।

তবে বিয়ে না করার প্রকৃত কারণ সালমান নিজেই প্রকাশ করেছিলেন বছর কয়েক আগে। ২০১৮ সালের এক গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন এমন কিছু, যা শুনে হাসির রোল পড়ে গিয়েছিল পুরো অনুষ্ঠানে।

মজার ছলে সালমান বলেছিলেন, “আমার কাছে এত টাকা কই? আমার বাবার বিয়েতে খরচ হয়েছিল মাত্র ১৮০ টাকা। কিন্তু এখন বিয়ে মানেই বিশাল অনুষ্ঠান, কোটি কোটি টাকা খরচ হয়। এত বড় খরচের সামর্থ্য আমার নেই বলেই এখনও বিয়ে করা হয়ে ওঠেনি!”

সালমান আরও বলেন, “আমি সুরজ বরজাতিয়াকে অনেকবার বলেছিলাম, সিনেমায় বিয়েকে এত বড় করে না দেখাতে। 'ম্যানে পেয়ার কিয়া', 'হাম সাথ সাথ হ্যায়'-এর মতো সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছে, তাতেই বিয়েটা মানুষের কাছে বিশাল একটা ফাংশনে পরিণত হয়েছে।”

প্রেম নিয়ে সালমানের জীবনে জল্পনা-কল্পনার অভাব ছিল না। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ— একাধিক সম্পর্কের গুঞ্জন শোনা গেছে, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলেও বলিউড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ বিয়েতে গড়াবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সত্যি কি শুধুই টাকার অভাব, নাকি এর পেছনে আছে আরও না বলা গল্প? উত্তরটা হয়তো এখনও বলিউড ভাইজান নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর