বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুদ্ধবিরতির ঘোষণার পর ভারতের ৩২টি বিমানবন্দর পুনরায় চালু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১৮:০৯

কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ শেষে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর সোমবার (১২ মে) ভারত ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে।

দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগর থেকে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভূজ পর্যন্ত ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইট চলাচলের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে যুদ্ধ শুরু হওয়ার পর গত সপ্তাহে বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

ভারতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, তারা ‘পূর্বে বন্ধ থাকা রুটগুলোতে ধীরে ধীরে কার্যক্রম শুরু করবে’।

গত শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে একে অপরের বিরুদ্ধে তা ভঙ্গের অভিযোগ এনেছে। তবে ভারত ও পাকিস্তান উভয়ই জানিয়েছে, সোমবার সীমান্ত এলাকা শান্ত আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর