বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কুষ্টিয়ায় ১.৫ লক্ষ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ মে ২০২৫, ১২:১১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রবিবার (১১ মে) সন্ধ্যায় ‘জাটকা সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম। অভিযানে তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং মিরপুর থানা পুলিশের একটি দল।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন অংশে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায় কিছু অসাধু জেলেকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, 'নদী ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর