বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীমান্তের ওপারে ভারতে কারফিউ, এপারে বিজিবির টহল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ মে ২০২৫, ১৬:৩৯

বাংলাদেশের সিলেট সীমান্তে ভারতের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে ‘পুশ–ইন’ ঠেকাতে ও নাগরিকদের নিরাপত্তায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যদিও এটি নিয়মিত রুটিন কার্যক্রমের অংশ, তবে বর্তমানে সীমান্তে বাড়তি সতর্কতা ও কড়াকড়ি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় টহল জোরদারের পাশাপাশি কিছু কিছু বিওপিতে বিজিবি সদস্যদের সংখ্যাও বাড়ানো হয়েছে।

আজ রোববার (১১ মে) সকালেও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির বাড়তি টহল দেখা গেছে। তবে সীমান্ত পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক আছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তানভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর বিরোধের স্থায়ী সমাধান চায় পাকিস্তান

বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের ১২টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলার সঙ্গে ভারতের ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে মধ্যনগর উপজেলার সাত কিলোমিটার নেত্রকোনা ব্যাটালিয়নে; ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২৩ কিলোমিটার সিলেট ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত।

এর বাইরে ৯০ কিলোমিটার সীমান্ত সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীন। সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৮৯ কিলোমিটার স্থলসীমা ও ১ কিলোমিটার জলসীমা। সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলো অত্যন্ত দুর্গম ও পাহাড়ি এলাকা।

কিছু কিছু স্থান কাঁটাতারের বেড়াবিহীন রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ–ইনের অপচেষ্টা চলমান থাকলেও সুনামগঞ্জ সীমান্তে জনবল বৃদ্ধির মাধ্যমে বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করায় এখানে পুশ–ইনের ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী জনগণের নিরাপত্তায় বিজিবি সর্বদা প্রস্তুত। বিজিবি সীমান্তে টহল বাড়ানোসহ কঠোর অবস্থানে রয়েছে। সুনামগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও সুরক্ষিত আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর