বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যুদ্ধ-উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৪:১২

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান যুদ্ধ-উত্তেজনার মধ্যেই শক্তিশালী ভূকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান ও সীমান্তবর্তী আফগানিস্তান। শুক্রবার (৯ মে) রাত ১টা ৪৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.০। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৬৭° উত্তর অক্ষাংশ এবং ৬৬.১০° পূর্ব দ্রাঘিমাংশে, অর্থাৎ পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের কাছাকাছি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কম গভীরতায় ভূমিকম্পের কেন্দ্র হলে তার প্রভাব বেশি হয় এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। যদিও তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা সম্পদ ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সম্ভাব্য আফটার শকের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

পাকিস্তানের বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। ভূমিকম্পের সময় সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসে।

এর আগে ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও পারমাণবিক হুমকির মধ্যে ভূমিকম্প নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর