বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পশুসহ ১ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মে ২০২৫, ১৩:৫৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপ আটক করেন।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার (৯ মে) আনুমানিক ১১:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরাইল এর উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে ১জন আসামিসহ ভারতীয় অবৈধ রাজস্থানী তোতাপুরি ছাগল-৩২টি, দুম্বা- ১০টি, মাঝারি ট্রাক- ১টি এবং পিকআপ-১টি আটক করতে সক্ষম হয়।

আটককৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক সিজার মূল্য ২,৪৭,০০,০০০ টাকা।আটককৃত আসামি হলেন- মোঃ ইয়াকুব আলী (২৯), পিতাঃ মোঃ আহাদ আলী, পোটখালী, বালন্ডা, শারশা, যশোর।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে আটককৃত আসামিসহ ভারতীয় তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক এবং পিকআপসহ সরাইল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে ছাগল ও দুম্বাসহ অন্যান্য যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর