বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১২ টি মিসাইল নিয়ে ছুটছে ইরানের যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৬:১৬

ইরান সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ১২টি ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ উন্মোচন করেছে, যা এখন শত্রুপক্ষের উদ্দেশে প্রস্তুত। দেশটির নৌবাহিনীর নতুন এই যুদ্ধজাহাজ ‘শাহান’–এ যুক্ত করা হয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে সৈয়দ-থ্রি এবং নবাব মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। এসব প্রযুক্তির মাধ্যমে শত্রুর ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান।

নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন উপলক্ষে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহারাম ইরানি বলেন, “আমাদের নৌবাহিনী এখন শত্রুর প্রতিকূল শক্তির বিরুদ্ধে পূর্ণ সক্ষমতা অর্জন করেছে। ধারাবাহিক নৌ অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের অপারেশনাল ক্ষমতা নস্যাৎ করতে সক্ষম হয়েছি আমরা।”

এদিকে, ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি (IRGC) সম্প্রতি 'কাশেম বশীর' নামের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ১২০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইরান জানিয়েছে, এই মিসাইলগুলো ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ মিসাইল ঘাঁটিতে সংরক্ষণ করা হয়েছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, “২০২৪ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, কাশেম বশীর তার তুলনায় বহুগুণে শক্তিশালী। যদি ইসরাইলের বিরুদ্ধে একযোগে ২০০টি কাশেম বশীর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তবে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা বড়জোর পাঁচটি প্রতিহত করতে পারবে।”

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। এরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথি ও ইরানকে লক্ষ্য করে প্রতিশোধের হুমকি দেন। এর জবাবে ইরানের বিমান বাহিনী নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানায়।

ইরানের বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভায়েদী বলেন, “আমাদের বিমান বাহিনী কেবল যুদ্ধ ইউনিট নয়, বরং জাতীয় প্রতিরক্ষার প্রথম সারির শক্তি। আমরা যেকোনো দূরবর্তী হুমকি শনাক্ত ও প্রতিরোধে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত।”

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মেহের নিউজ এজেন্সি’ ৭ মে এসব তথ্য জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর