বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠক নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৫:০০

পহেলগামে হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে হামলা চালায় ভারত। বুধবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অতর্কিতে ‘অপারেশন সিঁন্দুর’ পরিচালনা করে ভারতীয় সশস্ত্রবাহিনী। এরপরই সর্বদলীয় বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে কেন্দ্র সরকার ‘অপারেশন সিঁন্দুর’ সম্পর্কে সর্বদলীয় বৈঠকে নেতাদের কাছে বিস্তারিত তুলে ধরবে।

এছাড়া রাজনৈতিক নেতাদের অভিযানের উদ্দেশ্য, নির্দিষ্ট সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত, কৌশলগত ও নিরাপত্তা প্রভাব এবং পাকিস্তানের পক্ষ থেকে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে ভারতের প্রস্তুতি কেমন, তা তুলে ধরবে।

এদিকে বৈঠকের আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা করেন এবং সীমান্তের উত্তেজনা এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

ইতিমধ্যে অভিযানের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী সেনাবাহিনীর নির্ভুলতা এবং সাহসের প্রশংসা করে বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর