বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানের আকাশসীমা বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৪:২৪

ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁন্দুরের আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি জঙ্গি ঘাঁটিতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য তাদের পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

বুধবার (৭ মে) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তান শুধুমাত্র ভারতীয় মালিকানাধীন, ইজারা নেয়া বা পরিচালিত বিমানের জন্য আকাশসীমা বন্ধ রেখেছিল। তবে ভারতীয় হামলার পর ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি (যেখানে পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত) পুরো দেশের আকাশপথ বন্ধের নির্দেশ দিয়েছে।

এই নিষেধাজ্ঞা দেশীয় ও আন্তর্জাতিক সব বেসরকারি বিমানের উপর প্রযোজ্য। শুধুমাত্র অতি প্রয়োজনীয় কিছু ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের হামলার সময়—বুধবার ভোররাতে, ভারতীয় সময় ১:০৫ থেকে ১:৩০ এর মধ্যে—ইসলামাবাদ ও লাহোরগামী সব বিমানকে করাচি বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। ফলে করাচির ফ্লাইট অপারেশন চাপের মুখে পড়ে। এরপরই পুরো দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) থেকে দেওয়া এক নির্দেশনায় জানানো হয়েছে, দেশটি আগামী ৪৮ ঘণ্টার জন্য ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যদিও পাকিস্তান এই সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ বলছে, তারা পাল্টা জবাব দেওয়ার ঘোষণাও দিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর