বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভিসি ভবনে তালা, ৪ দাবিতে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১৪:০২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈষম্যমূলক বাজেট বরাদ্দের নীতির প্রতিবাদ, আবাসন ভাতা ও হল নির্মাণসহ চার দফা দাবিতে ভিসি ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে দুপুরে রফিক ভবনের নিচে একত্রিত হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টারা সীমা ছাড়িয়ে গেছেন। তাঁরা এসিতে বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ আমাদের ভাই-বোনেরা দিনে একবেলা খেয়ে কোনোমতে টিকে আছে। এভাবে আর চলতে পারে না। যদি আমাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয় পরিচালনা না করে বন্ধ করে দিন, কিংবা আমাদের উপযুক্ত আবাসন ভাতা ও অন্যান্য মৌলিক সুবিধা দিন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, এর আগেও আমরা বহু আন্দোলন করেছি। আন্দোলনের ফলেই ধূপখোলা মাঠ পেয়েছি, দ্বিতীয় ক্যাম্পাস পেয়েছি, ছাত্রী হল পেয়েছি। সবকিছু যদি আন্দোলনেই পেতে হয়, তবে এবারও দেখিয়ে দেব জবিয়ানরা কী করতে পারে। আমাদের ধৈর্যের সীমা ইতোমধ্যে পার হয়েছে।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো—বাজেটে বৈষম্য দূরীকরণ, পর্যাপ্ত আবাসন সুবিধা, দ্রুত হল নির্মাণ এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর