বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ মে ২০২৫, ১২:৫২

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্যেই কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ভারতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (৮ মে) তিনি ২০তম ভারত-ইরান যৌথ কমিশন বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকী উদ্যাপনের সময় আরাগচির এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন এবং এই অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জয়সওয়াল বলেছেন, ‘ভারত-ইরান যৌথ কমিশন বৈঠকের জন্য নয়াদিল্লিতে আসা পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে উষ্ণ অভ্যর্থনা। ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং বৃদ্ধির একটি সুযোগ। ’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দুই দিনের সফরে নয়াদিল্লি আসছেন, তিনি ভারতের সঙ্গে ২০তম যৌথ কমিশনের বৈঠকে সহ-সভাপতিত্ব করবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে,২০২৪ সালের আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি আরাগচির প্রথম ভারত সফর।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে নয়াদিল্লি সফরে এলেন যখন পরমাণু শক্তিধর দুদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়।

এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিশোধে পালটা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

ভারত পাকিস্তান যুদ্ধ আব্বাস আরাগচি ইরান


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর