বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসলামাবাদ

পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৮:৩৪

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে ভারতের কোনো যুদ্ধবিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একইসঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেও ভারতের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি বলেও দাবি করেছে সংস্থাটি।

বুধবার (৭ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আইএসপিআর-এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, "গতকাল রাতের অভিযানে ভারতীয় কোনো যুদ্ধবিমান আমাদের সীমানায় প্রবেশ করতে পারেনি। একইভাবে পাকিস্তানের কোনো বিমানও সীমান্ত অতিক্রম করেনি।"

তবে পাকিস্তান দাবি করছে, সীমান্তবর্তী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূপাতিত হয়েছে ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, "ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সুখোই-৩০ এবং একটি মিগ-২৯। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করা হয়েছে।"

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এসব বিমান আখনূর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত হয়েছে। এ ছাড়া, কিছু ভারতীয় পাইলটকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইসলামাবাদ, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেই দেখা গেছে বলে  

আইএসপিআর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ আরও জানান, পাকিস্তান বিমানবাহিনীর সব বিমান বর্তমানে নিরাপদে অবস্থান করছে এবং যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর