বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেখ হাসিনাকে দুদকের চিঠি, কী আছে তাতে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৮:১০

হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার, ৮ মে তাকে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম, লুটপাট ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ হাসিনা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫ মে দুদক থেকে পাঠানো চিঠিতে তাদের নির্ধারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয়। শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তার ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায়। অন্যদের ক্ষেত্রেও একইভাবে ঢাকা ও নিজ নিজ জেলা ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

তলবকৃতদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সাবেক সচিব মোকাম্মেল হক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর