বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১৮:০৪

প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সঙ্গে ফিরছে তার সরকারি চাকরিও। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তার চিকিৎসক পদে পুনর্বহাল সংক্রান্ত আদেশ দু-এক দিনের মধ্যেই জারি হতে পারে।

১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সরকারি চাকরিতে যোগ দেন ডা. জোবাইদা রহমান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর (এমএসসি) করেন।

২০০৮ সালে তিনি শিক্ষা ছুটিতে স্বামী তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে যান। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে ফিরে আর কর্মস্থলে যোগ দিতে পারেননি। এর ফলে ২০১৩ সালে বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক জানান, “ডা. জোবাইদা রহমানের সরকারি চাকরি পুনর্বহালের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করা হবে।”

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গতকাল মঙ্গলবার (৬ মে) সকালে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। তার এ প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ছুটির মেয়াদ শেষে নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে না ফেরায় ২০১৩ সালে ডা. জোবাইদাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন তাকে পুনরায় সরকারি চাকরিতে ফিরিয়ে আনতে ওই বরখাস্ত আদেশ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর