বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাসপাতালে মাকে দেখে বাবার বাড়িতে গেলেন ডা. জোবায়দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১২:৫৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ধানমন্ডিতে তার বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’ গেছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ থেকে একটি প্রাইভেটকারে স্কয়ার হাসপাতালে যান তিনি। সেখানে কয়েক ঘন্টা মায়ের সঙ্গে সময় কাটিয়ে মাহবুব ভবনে যান।

জোবাইদা রহমান স্কয়ার হাসপাতালে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির কর্মীসহ উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন ঢাকা পোস্টকে বলেন, ডা. জোবায়দা রহমান মাহবুব ভবনে পৌঁছালে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর প্রতিষ্ঠিত ‘সুরভী’-এর শিশুরা তাকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, ওনি এখানে কিছুক্ষণ থাকবেন। এরপর গুলশানের ফিরোজায় ফিরে যাবেন।

সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ১৯৭৯ সালে ‘সুরভী’ প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্দ বানু। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশুকে শিক্ষা দিয়েছে এ প্রতিষ্ঠানটি।

জোবাইদা রহমানের আগমনকে ঘিরে মাহবুব ভবনে বাড়ানো হয় নিরাপত্তা। ভবনের সামনের দেয়ালে কাঁটাতারের বেড়া বসানোর পাশপাশি লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।

দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ রাজকীয় বিমানে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জোবাইদা রহমান।

প্রসঙ্গত, ডা. জোবাইদার প্রয়াত পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত নৌবাহিনী প্রধান ছিলেন এবং এরশাদ সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার চাচা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর