বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রুদ্ধশ্বাস সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১২:৪৭

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের অন্যতম নাটকীয় ও উত্তেজনাকর সেমিফাইনাল ম্যাচে বার্সেলোনাকে ৪–৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭–৬ গোল ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে দ্বিতীয়বার উঠল ইতালিয়ান জায়ান্টরা।

সান সিরোর রুদ্ধশ্বাস দ্বিতীয় লেগে ম্যাচটি নির্ধারিত সময় শেষে ৩–৩ গোলে ড্র হলে গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বদলি খেলোয়াড় ডেভিড ফ্রাত্তেসির জয়সূচক গোল বার্সেলোনার বিদায় নিশ্চিত করে দেয়। প্রথম লেগেও দুই দল ৩–৩ গোলে ড্র করেছিল।

বার্সার জন্য কাজটা সহজ ছিল না। কারণ চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠ সান সিরোতে সেমিফাইনালে কখনো হারেনি ইন্টার। এবারও তার ব্যতিক্রম হলো না। ফর্মে থাকা ইন্টার শেষ ৯৭২ দিনে চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে অপরাজিত ছিল—১৫ ম্যাচে ১২ জয়, ৩ ড্র।

ম্যাচের শুরুটা দুর্দান্ত করে ইন্টার। লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে সমতা ফেরায় কাতালান ক্লাবটি। এরপর ৮৮ মিনিটে রাফিনিয়ার গোল বার্সাকে ৩–২ ব্যবধানে এগিয়ে দেয় এবং জয়ের স্বপ্ন দেখাতে থাকে।

কিন্তু নির্ধারিত সময়ের একদম শেষ দিকে, অতিরিক্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে হেডে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন ইন্টারের ডিফেন্ডার ফ্রান্সেসকো আচেরবি। ম্যাচ সমতায় ফেরে, সান সিরোর গ্যালারিতে ফেরে প্রাণ।

দুই লেগ মিলিয়ে ৬–৬ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে অসাধারণ এক গোল করে দলের রক্ষাকর্তা হয়ে ওঠেন ডেভিড ফ্রাত্তেসি। তিনিই কোয়ার্টার ফাইনালেও বায়ার্ন মিউনিখের মাঠে জয়সূচক গোল করেছিলেন। এবার তাঁর গোলেই আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলতে যাচ্ছে নেরাজ্জুরিরা।

ম্যাচে বার্সেলোনার বেশ কয়েকটি সম্ভাব্য গোল ঠেকিয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ইন্টারের গোলকিপার ইয়ান সোমার। শেষ পর্যন্ত তার অসাধারণ রক্ষণের জন্যই ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

৩১ মে মিউনিখে অনুষ্ঠিতব্য ফাইনালে ইন্টার মিলান মুখোমুখি হবে ফরাসি ক্লাব পিএসজি অথবা ইংলিশ জায়ান্ট আর্সেনালের। দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চে পা রাখতে যাওয়া ইন্টার এখন আত্মবিশ্বাসে ভরপুর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর