বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানের ওপর ভারতের হামলা নিয়ে যা বলছেন বিশ্বনেতারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১২:১৮

গত মাসে কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানে হামলা চালানোর দাবি করেছে ভারত। পাকিস্তান জানিয়েছে, ওই হামলায় আটজন নিহত হয়েছে এবং তারা এর পাল্টা জবাব দিচ্ছে।

 হামলা নিয়ে বিশ্বনেতারা যা বলছেন-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প:‘এটা খুবই লজ্জাজনক। আমি মাত্রই ঘটনা সম্পর্কে শুনলাম। অতীতে যেসব ঘটনা ঘটেছে, তা থেকেই অনেকেই বুঝতে পেরেছিল কিছু একটা ঘটতে চলেছে। তারা বহু বছর ধরে, বরং বলা যায়, বহু দশক ধরে লড়াই করে আসছে। আমি আশা করি, এই সংঘাত খুব তাড়াতাড়ি শেষ হবে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও: ‘আমি ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আজকের শুরুতে প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন, আমি তার প্রতিধ্বনি করছি। আশা করছি, এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে। আমরা শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ভারত ও পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে যুক্ত থাকব।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র: ‘ভারতের সেনা অভিযান আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে- এ নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশের প্রতি সর্বোচ্চ ধৈর্য দেখানোর আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বিশ্ব আর বহন করতে পারবে না।’

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি: ‘২২ এপ্রিল কাশ্মীরে যেটি ঘটেছে, সেটি একটি সন্ত্রাসী হামলা- আমাদের দেশ এর তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে এই পরিস্থিতি পাল্টা প্রতিশোধমূলক হামলার মাধ্যমে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা ভারত ও পাকিস্তানকে ধৈর্য দেখানোর এবং সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের জোর আহ্বান জানাই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর