বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১১:৪৫

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর ভারতের দাবি, পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত, ব্রিগেড সদর দফতর ও চেকপোস্ট ধ্বংসের মতো খবর মিলেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে বলা হয়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ৭ মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া যায়।

ওয়াং ওয়েনবিন বলেন, চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।

বিবৃতিতে আরও বলা হয়, আজ সকালে ভারতের সামরিক অভিযানকে চীন দুঃখজনক বলে মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর