বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আসামি ধরতে গিয়ে পিটুনি খেল ওসিসহ ৭ পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ মে ২০২৫, ১০:৫৩

যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জোরালো আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও এস আই উত্তমের নেতৃত্বে তারা ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। সেখান থেকে সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। এসময় স্থানীয় কিছু দুষ্কৃতিকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা ওসিসহ পুলিশ সদস্যদের ওপর আবারও হামলা করে। এতে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন জানান, পুলিশের ৭ সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা সকলের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তবে হামলায় তিনিসহ ৭ জন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর