বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে কোনো সময় হামলা চালাবে ভারত পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১৮:০৫

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ‘ভারত যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে পাল্টা প্রতিঘাতের জন্য প্রস্তুত পাকিস্তানও।’ কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার প্রেক্ষিতে পরমাণু অস্ত্রধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যে এই সতর্কবার্তা দিলেন তিনি।

গতকাল সোমবার ইসলামাবাদে সাংবাদিকদের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে যে, ভারত নিয়ন্ত্রণরেখা বরাবর যেকোনো সময় হামলা চালাতে পারে। হামলা হলে নয়াদিল্লিকে এর উপযুক্ত জবাব দেয়া হবে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পেহেলগামে ঘটনা তদন্তে একটি আন্তর্জাতিক কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে খাজা আসিফ বলেন, ‘এই তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে, হামলার ঘটনায় ভারত নিজে না কি অন্য কোনো গোষ্ঠী জড়িত এবং পাশাপাশি নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের নেপথ্যের সত্য উঠে আসবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযুক্ত করে খাজা আসিফ বলেন, মোদি ‘রাজনৈতিক স্বার্থ অর্জনের জন্য এ অঞ্চলকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন’। এ সময় খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের জড়িত থাকার পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগও ফের তুলে ধরেন তিনি।

পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘আমরা ২০১৬ ও ২০১৭ সালে ভিডিও ফুটেজসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের অর্থ জোগানোর প্রমাণ জাতিসংঘকে সরবরাহ করেছি। সম্প্রতি আফগানিস্তান থেকে চালানো খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলায় ভারত পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর