বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হিরো আলমের বিরুদ্ধে মামলা

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ মে ২০২৫, ১০:৪২

বিয়ের আশ্বাসে ধর্ষণসহ মারধর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৪ মে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর আদালতে এ মামলা করেন এক নারী।

মামলায় বাকি আসামিরা হলেন হিরো আলমের বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক, তার স্ত্রী জেরিন ও আহসান হাবাবী সেলিম নামে এক ব্যক্তি। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে তদন্তের জন্য আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায় হিরো আলম। এরপর হিরো আলম ওই নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এছাড়াও শর্টফিল্ম তৈরির জন্য ওই নারীর কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেন।

পরে বাদী হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে গত ২১ এপ্রিল ওই নারীকে হিরো আলম মারপিট করেন। এতে রক্তক্ষরণে ওই নারীর গর্ভপাত হয়।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম জানান, তিনি ওই নারীকে চেনেন না। তাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত চান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর