বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেমে জিজির অফিসিয়াল সিলমোহর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ মে ২০২৫, ১৮:৩২

প্রেমটা অবশেষে প্রকাশ্যে এসেই গেল। জিজি নিজেই ইনস্টাগ্রামকে বেছে নিলেন অফিসিয়াল ঘোষণার জন্য। ৩০তম জন্মদিনে সুপারমডেল জিজি হাদিদ জানিয়ে দিলেন, প্রেমে করছেন ব্র্যাডলি কুপারের সঙ্গে। তবে জিজি-কুপারের প্রেমের কথা জানাজানি হয়েছে আরও এক বছর আগে। তবে সে বিষয়ে কোনো মন্তব্য করা থেকে নিজেদের বিরত রেখেছিলেন এই পাওয়ার কাপল।

৩ মে ছিল জিজির জন্মদিন। ৪ মে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে জন্মদিনের অনুষ্ঠানের অনেক ছবি পোস্ট করেছেন জিজি। তারই মাঝে একটি ছবিতে দেখা যাচ্ছে জন্মদিনের কেক সামনে রেখে চুম্বনে আবদ্ধ ব্র্যাডলি-জিজি জুটি। ৩০ বছর বয়সে এসে জিজি নিজেকে ভাগ্যবান মনে করছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন সুপারমডেল জিজি হাদিদ যে মার্কিন নির্মাতা ও অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে প্রেম করছেন, তা দুজনের কেউ স্বীকার না করলেও জেনে গিয়েছিল বিশ্ব। দুজনেই এর আগে একাধিক হাই প্রোফাইল সম্পর্কে ছিলেন। জায়ান মালিকের সঙ্গে ২০১৫–২১ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন জিজি। এই জুটির কন্যা খাই। খাইয়ের বয়স তিন বছর। আর রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে ২০১৫–১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন ব্র্যাডলি কুপার। তাদের ৮ বছর বয়সী কন্যার নাম লিয়া।

মূলত মূলত ব্র্যাডলির কন্যা লিয়া ও জিজির কন্যা খাইয়ের কারণেই এই দুজনের পরিচয় হয়। ব্র্যাডলি ও জিজির প্রথম দেখা ২০২৪ সালের শুরুতে। দুজনের এক কমন ফ্রেন্ডের সন্তানের জন্মদিনের পার্টিতে। সেখানে জিজির কন্যা খাই ও ব্র্যাডলি–কন্যা লিয়াও আমন্ত্রণ পেয়েছিল। সেখান থেকেই দুই অভিভাবক জিজি ও ব্র্যাডলির প্রেমের শুরু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর