বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভাঙছে সম্পর্ক রাশমিকাকে ‘আনফলো’ করলেন বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৭:৩৪

ভারতের ‘জাতীয় ক্রাশ’ তকমা পাওয়া রাশমিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ার ছকের বাইরেও তিনি এখন আলোচনায় থাকেন বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে। সরাসরি স্বীকার না করলেও তাদের সম্পর্কের বিষয়টা ‘ওপেন সিক্রেট’।

কাশ্মীরের পহেলগাঁও ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকাল শনিবার ক্ষমা চেয়েছিলেন অভিনেতা। রবিবার সকাল থেকে ফের চর্চায় বিজয় দেবেরাকোন্ডা! তার চর্চিত প্রেমিকা রাশমিকা মান্দানাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আর অনুসরণ করছেন না তিনি। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই অভিনেতার অনুরাগীরা। হঠাৎ এমন কী হল যে প্রেম ভেঙে খানখান? প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে।

ইনস্টাগ্রামে দেখা যায়, বিজয় কাউকেই ফলো (অনুসরণ) করছেন না। এমনকী রাশমিকা মান্দানাকেও না। এর আগে ৩৫ জনকে অনুসরণ করতে দেখা গিয়েছিল বিজয়কে। কিন্তু হুট করে কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ।

অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সরাসরি মুখে স্বীকার না করলেও নেপথ্যের পটভূমিকা বলে দিচ্ছিল, কখনও তারা একই হোটেলে দুপুর বা রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করছেন। একই সঙ্গে ছুটি নিয়ে একই জায়গায় বেড়াতেও যাচ্ছেন!
নতুন বছরের শুরুতে বিজয় সমাজমাধ্যমে ঘোষণা করেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। প্রেমিকার নাম না বললেও এর পরেই নায়িকাকে দেখা যায় বিজয়ের পরিবারের সঙ্গে দুপুরে একসঙ্গে সময় কাটাতে। একাধিক অনুষ্ঠানেও দুই পরিবারকে একসঙ্গে দেখা গেছে।

সবই কি তা হলে মিথ্যা? আশার কথা, নায়িকা এখনও নায়ককে সমাজমাধ্যমে অনুসরণ করছেন।
এদিকে গত এক সপ্তাহ ধরে খবরের শিরোনামে বিজয়। কখনও তিনি ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ দেখে জানিয়েছেন, আওরঙ্গজেবকে তিনি কষিয়ে চড় মারতে চান! মারাঠাদের উপরে তার অত্যাচারের কারণেই অভিনেতার এই মন্তব্য, এ কথাও জানান তিনি।

এর পরেই তিনি তার আগামী ছবির প্রচার অনুষ্ঠানে গিয়ে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেন। বিজয় বলেন, ‘পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।’

কাশ্মীর প্রসঙ্গে অতীতে আদিবাসীদের ব্রিটিশ-বিরোধী আন্দোলনের তুলনা করতেই তাঁর প্রতি ক্ষোভপ্রকাশ করে বিশেষ সম্প্রদায়। অভিনেতার নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তার জেরে শনিবার অভিনেতা সমাজমাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হন। তাঁর বক্তব্য, “আভিধানিক এবং ঐতিহাসিক অর্থে আদিবাসী শব্দটি ব্যবহার করেছি। কারণ, পৃথিবী এক সময় বিভিন্ন উপজাতি ও গোষ্ঠীতে বিভক্ত ছিল। তার সঙ্গে আজকের তফসিলভুক্ত জনজাতির কোনও সম্পর্ক নেই। এই তফসিল তৈরি করেছিল ইংরেজরা, যা মাত্র ১০০ বছর আগে তৈরি করা হয়।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর