বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইতিহাস গড়তে নিউইয়র্কে হাজির শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ মে ২০২৫, ১৭:০৫

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি করতে যাচ্ছেন শাহরুখ খান। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে অংশ নিতে আজ রবিবার নিউইয়র্কে পৌঁছালেন ‘কিং’ খান। বিমানবন্দরে পাপারাৎজিদের সঙ্গে দেখা হলো তার। দেখা হল ফ্যানদের সঙ্গেও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টার্মিনালে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হেঁটে আসছেন বলিউড বাদশাহ। তবে দেশে যে রকম ফ্যানদের স্রোত থাকে, এখানে তত সংখ্যক ফ্যান ছিল না। কিন্তু যারা ছিলেন তারাই উষ্ণ অভ্যর্থনা জানান শাহরুখকে।

কেউ হাত মেলান। কেউ আলিঙ্গন। সাদা টি-শার্ট, ধূসর জ্যাকেটে নায়ক ছিলেন একই রকম আকর্ষণীয়।
ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন।

প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনো ভারতীয় পুরুষকে এই ফ্যাশনযজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ।

বলিপাড়ার অন্দরে কানাঘুষো, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বাদশাহ। একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় ফ্যাশন ডিজাইনার।

প্রসঙ্গত, নিউইয়র্কের মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতিবছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামি ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। এবার সেখানেই তাক লাগাবেন শাহরুখও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর