বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চাঁদপুরে ২ শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১৫:১২

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. জসিম উদ্দিন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব হর্ণি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ১৮ এপ্রিল দুপুরে শিক্ষকের বসতঘরে ২ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুদের দাদা বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ওই দুই শিশু আরবি পড়তে বাড়ি থেকে বের হয়। নির্দিষ্ট সময়ে না ফেরায় শিশুদের মা তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে শিশুদের দাদাকে মোবাইলের মাধ্যমে বিষয়টি জানান। দাদাও তাদেরকে খুঁজতে বের হন।

খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুদেরকে অভিযুক্ত জসিমের বসতঘর থেকে দৌঁড়ে বের হতে দেখেন দাদা। এ সময় শিশুদের অভিযুক্তের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তারা জানায়, জসিম তাদেরকে ফুসলিয়ে তার বসতঘরে ডেকে নিয়ে যান। পরে তিনি তার মুঠোফোনে ধারণকৃত অশ্লীল ভিডিও দেখিয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। এতে শিশুরা ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌঁড়ে তার ঘর থেকে বেরিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ‘যৌন হয়রানির অভিযোগে মামলার পর বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর