বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নোয়াখালীতে বাকবিতন্ডায় মাথা ফাটালো ছাত্রদল নেতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ মে ২০২৫, ১২:১০

নোয়াখালীর সদর উপজেলায় এডিপির প্রকল্পের এইচবিবি সড়ক নির্মাণে বাকবিতন্ডায় এক ছাত্রদল নেতাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার ছাত্রদল নাম মিজানুর রহমান (৩১) তিনি উপজেলার কালাদরাপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাডগী এলাকার আবু জাকেরের ছেলে। শুক্রবার (২ মে) দুপুরের দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, উপজেলার পশ্চিম শুল্যাকিয়া গ্রামে এডিপির প্রকল্পের আওতায় ১১১ মিটার এইচবিবি (হেরিং বোনবন্ড) ইট সলিং করণের কাজ করছেন তিনি। সড়ক ইট সলিং করা হলে আর পাকা হবেনা এমন অজুহাতে শুক্রবার সকালে কাজে বাধা দেয় স্থানীয় আবুল খায়ের নামে এক ব্যক্তি।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ছাত্রদল নেতা মিজানুর রহমান। সেখানে বাকবিতন্ডার একপর্যায়ে আবুল খায়ের, রিয়াজ, মেহরাজ, বেলাল, আজাদসহ আরো কয়েকজন অতর্কিত ভাবে তার ওপর হমলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আবুল খায়েরের মুঠোফোনে একাধিক কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম বলেন, খবর পেয়ে আহত ছাত্রদল নেতাকে হাসপাতালে দেখে এসেছি। তবে তার হামলার কারণ সেটি আমি পুরোপুরি জানিনা।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ইটের মান ভালো নয়, এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় এখনো লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর