বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানি সেলিব্রেটিদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ভারত সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১৮:১৬

হানিয়া আমির, মাহিরা খানসহ একাধিক পাক সেলিব্রেটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিল ভারতের নরেন্দ্র মোদি সরকার। অর্থাৎ ভারতের মাটিতে ওই সমস্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ব্যবহারকারীরা এখন থেকে আর সেগুলি খুলতে পারবেন না।

গত ২২ এপ্রিল পাহেলগাঁও ভয়াবহ হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে সৃষ্ট অশান্তির আবহেই এবার ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত।

ব্লক করে দেওয়া পাক সেলিব্রিটিদের অন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে, পাকিস্তানি গায়ক আলী জাফর, অভিনেত্রী ও মডেলার সানাম সাঈদ, চলচ্চিত্র ও টেলি অভিনেতা বিলাল আব্বাস, অভিনেত্রী ইকরা আজিজ, অভিনেতা ইমরান আব্বাস, অভিনেত্রী ও মডেলার সজল আলী প্রমুখ।

সরকারের এই ঘটনার পরেই ভারতে অবস্থানরত সেই সমস্ত পাক সেলিব্রিটিদের ফ্যান, ফলোয়াররা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করতেই তাদের মোবাইলে ভেসে উঠছে 'অ্যাকাউন্ট নট এভেলেবেল ইন ইন্ডিয়া' শব্দগুচ্ছ।

তবে শুধু সেলিব্রিটিটাই নয়, ইতোমধ্যেই পাকিস্তানের ১৬ টি ইউটিউব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত সরকার। দুইদিন আগেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ডন নিউজ, সামা টিভি, বোল নিউজ, এআরওয়াই নিউজ, রাফতার, সুনো নিউজ, জিও নিউজ, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট, রাজি নামা, দ্য পাকিস্তান রেফারেন্স,সহ ১৬ টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে দেয় মোদি সরকার। এর মধ্যে ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তারের একটি ইউটিউব চ্যানেলেও।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর