বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দিল্লি হাটে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ মে ২০২৫, ১২:৩১

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি জনপ্রিয় বাজার ‘দিল্লি হাটে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে।

বুধবার রাতে এ আগুন লাগে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দমকল বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত দিল্লি হাটে আগুনের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আগুন লাগার পর বাজার থেকে দ্রুত সরে যান ক্রেতা ও বিক্রেতারা।

রাত ৯টা ৫১ মিনিটে দিল্লির পর্যটন মন্ত্রী কপিল মিশ্র ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।”

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর বাজারে হুলস্থুল পড়ে যায়। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দেখে মনে হচ্ছিল বেশ বড় ধরনের অগ্নিকাণ্ড। ভারতের গ্রামীণ বাজারের আদলে গড়ে ওঠা এই বাজারে দেশের বিভিন্ন রাজ্য থেকে হস্তশিল্প ও কারুশিল্প নিয়ে আসেন বিক্রেতারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন রাজ্যের একাধিক দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাজারে ভারতের বিভিন্ন অঞ্চলের খাবারের দোকানও রয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।

এর আগে, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেল অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে উত্তর কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি আবাসিক হোটেলে আগুন লাগে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর