বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিল্প উপদেষ্টা

শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৮:১৮

সরকার শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণের জন্য কাজ করছে বলে জানিয়েছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, সৃজনশীলতা উদ্ভাবন ও শিল্প-সংস্কৃতিতে মেধাসম্পদ সংরক্ষণ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিটি গানের সুর-তালের পেছনে রয়েছে গীতিকার, সুরকার, শিল্পী, বাদকদের মেধা ও শ্রম। কিন্তু মেধাস্বত্ব চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা এই শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণের জন্য কাজ করছি। যাতে তারা তাদের রয়্যালটির টাকা সহজে ও সঠিকভাবে পান এবং তাদের সৃষ্টি তাদের নামেই থাকে।

আদিলুর রহমান খান বলেন, এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি পণ্যকে জিআই (ভৌগলিক নির্দেশক) সনদ দেওয়া হয়েছে। এদের সংরক্ষণ ও নতুন পণ্য বাড়াতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে

অনুষ্ঠানের পরে ২৪টি জিআই পণ্যের আবেদনকারীদের সনদ প্রদান করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর