শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৪:৩১

বুধবার (৩০ এপ্রিল) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ প্রশংসা করেন। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাকবলিত পরিবারের মাঝে পুনর্বাসনকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, বন্যা চলাকালীন দেশজুড়ে ত্রাণ নিয়ে মানুষ ছুটেছে, সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তবে প্রকৃত ক্ষতির মাত্রা বোঝা গেছে অনেক পরে। যারা ঘর হারিয়েছিল, তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না।

তিনি জানান, ঘর নির্মাণে অর্থ সহায়তার বিষয়ে প্রস্তাব এলেও তিনি সরাসরি অর্থ না দিয়ে বিকল্প পদ্ধতির ওপর জোর দেন। বলেন, টাকা হাতে দিলে তা সঠিকভাবে কাজে লাগবে না, ভাগ-বাটোয়ারার সম্ভাবনা থাকবে। তখন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কাজটি করার প্রস্তাব আসে। জানতে পারেন, সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়ন করবে—এতে তিনি স্বস্তি পান।

ড. ইউনূস বলেন, ঘরগুলো গুণগত মান বজায় রেখে তৈরি হয়েছে। যে অর্থ বরাদ্দ ছিল, তার অর্ধেক খরচেই নির্মাণ সম্ভব হয়েছে। এটি সত্যিই ব্যতিক্রম। সাধারণত বরাদ্দকৃত অর্থের দ্বিগুণ দাবি করা হয়, সেখানে এখানে অর্ধেকেই সম্পন্ন হয়েছে। এটাই সবচেয়ে আনন্দের খবর।

তিনি আরও বলেন, সেনাবাহিনী প্রমাণ করেছে—যথাযথ তত্ত্বাবধান ও সঠিক ব্যবস্থাপনায় সরকারি অর্থ স্বচ্ছভাবে ব্যয় করা সম্ভব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর