বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫, ১৩:০৪

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের সিংহচলম মন্দিরের নবনির্মিত একটি প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, বুধবার ভোরে সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসবম উৎসবের সময় ২০ ফুট দীর্ঘ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে ভক্তদের মধ্যে ৮ জন মারা গেছেন। মন্দিরটিতে বার্ষিক চন্দনোৎসবম উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে।

দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের বলেন, গত রাতে প্রবল বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে গিয়েছিল। ভক্তদের চাপের কারণে দেয়ালটি ধসে পড়ে।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি দেয়াল ধসে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর