বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চার বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সাদমান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১৫:৫৬

চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। দীর্ঘ চার বছর পর পাওয়া এই শতক যেন হয়ে উঠেছে এক চমৎকার প্রত্যাবর্তনের প্রতিচ্ছবি। আগেরটি যেমন জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল, তেমনি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটিও এল তাদের বিরুদ্ধেই।

সাদমানের প্রথম সেঞ্চুরির বয়স প্রায় ৩ বছর ৯ মাস ২৩ দিন। এর মাঝে চারটি ফিফটি এলেও কখনো তা তিন অঙ্কে রূপ নিতে পারেনি। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ৯৩ রানে থেমেছিলেন। তবে এইবার আর ব্যর্থ হননি চট্টগ্রামে পছন্দের প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষেই পূর্ণ করলেন কাঙ্ক্ষিত সেই সেঞ্চুরি।

এই ইনিংসে সাদমান স্পর্শ করেছেন আরও একটি বড় মাইলফলক—টেস্ট ক্যারিয়ারে ১ হাজার রানের ক্লাবেও জায়গা করে নিয়েছেন। ৯৩৯ রান নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন তিনি। ক্যারিয়ারসেরা ১২০ রানের ইনিংস খেলেছেন ১৬টি চার ও ১টি ছক্কায় সাজিয়ে। আগের সর্বোচ্চ ছিল ১১৫।

তার এই ইনিংসেই শক্ত ভিত পায় বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২২৭ রানের জবাবে বাংলাদেশ পেয়েছে দারুণ শুরু। সাদমান ও এনামুল হক বিজয় গড়েছেন ১১৮ রানের উদ্বোধনী জুটি—৩২ ইনিংস পর ওপেনিংয়ে শতরান জুটির দেখা পেল বাংলাদেশ। টেস্টে তিন বছর পর ফিরে ৩৯ রানে আউট হন বিজয়।

দ্বিতীয় উইকেটে সাদমানের সঙ্গে ৭৬ রানের জুটি গড়েন মমিনুল হক, যিনি আউট হন ৩৩ রানে। সাদমানও ফিরেছেন দ্রুতই, তবে ততক্ষণে দলের জন্য রেখে গেছেন মূল্যবান ভিত্তি।

দিনের দ্বিতীয় সেশনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২০৫ রান। এখনো ২২ রানে পিছিয়ে থাকলেও, ব্যাট হাতে ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২) ও অভিজ্ঞ মুশফিকুর রহিম (৯)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর