বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হালুয়া বানাবেন না স্যালাডে দেবেন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৩, ১২:৫২

শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মরসুমি ফল এবং শাক-সব্জি খেতে বলেন চিকিৎসকরা। সামনেই শীতকাল, এ সময়ে নানা রকম শাক-সব্জি পাওয়া যায় বাজারে। কী ভাবে খেলে সব্জির পুষ্টিগুণ বজায় থাকবে, তা নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা-নিরিক্ষা চলে। শীতকালীন ‘সুপারফুড’ হল গাজর। বলতে গেলে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গের জন্য প্রয়োজনীয় এই আনাজ। শুধু তা-ই নয়, হরমোনের সমস্যা থেকে ওজন নিয়ন্ত্রণ, সবই করতে পারে গাজর। তাই চিকিৎসক থেকে পুষ্টিবিদ, সকলেরই পছন্দের সব্জি গাজর।

 

‘বিটা-ক্যারোটিন’ এবং ‘ক্যারোটিনয়েড’ সমৃদ্ধ গাজর অন্ত্রে ছত্রাকঘটিত যে কোনও সংক্রমণ রুখে দেওয়ার ক্ষমতা রাখে।

 

গাজরে থাকা ‘ফ্যালক্যারিনল’ জরায়ু বা ডিম্বাশয়ের ক্যানসার, সিস্ট, ফাইব্রয়েডস-এর মতো সমস্যাগুলিকেও নিয়ন্ত্রণে রাখে।

 

 

গাজরে রয়েছে প্রাকৃতিক কোলাজেন, যা শরীরে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। গাজরে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

 

 

কিন্তু গাজর কাঁচা খাবেন না রান্না করে খাবেন?

 

 

বিশেষজ্ঞরা বলছেন, গাজর ভাল করে ধুয়ে, কেটে স্যালাড হিসাবে খেলে তার মধ্যে থাকা ‘ফ্যালক্যারিনল’ পুরো মাত্রায় থাকবে। অন্য দিকে তাপের সংস্পর্শে এলে গাজরের মধ্যে থাকা ‘বিটা-ক্যারোটিন’-এর পরিমাণ বাড়ে। যা চোখ এবং চুলের জন্য বিশেষ ভাবে উপকারী। যদি কেউ গাজরের রস খেতে চান, তা হলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে অন্ত্রের কোনও সমস্যা থাকলে গাজর কাঁচা না খাওয়াই ভাল। খেয়াল রাখতে হবে কোনও সব্জিই যেন অতিরিক্ত সেদ্ধ না হয়। সে ক্ষেত্রে পুষ্টিগুণ নষ্ট হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর