বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হুথি হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল ৭২৬ কোটি টাকার মার্কিন যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ছিটকে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান। সোমবার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ছয় কোটির বেশি ডলার মূল্যের (বাংলাদেশি টাকায় প্রায় ৭২৬ কোটি) এই বিমানটি সাগরে ডুবে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি হঠাৎ বড় একটি মোড় নেয়। এ সময় যুদ্ধবিমানটি রণতরীর ডেক থেকে সাগরে পড়ে যায়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি ট্রাক্টরের সাহায্যে যুদ্ধবিমানটি সরানো হচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সমুদ্রে পড়ে যায়। দুর্ঘটনার সময় এক নাবিক সামান্য আহত হন। তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। বিমান ও ট্রাক্টর—দুটিই সমুদ্রে তলিয়ে গেছে।ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

হুথিরা সোমবার দাবি করেছে, তারা ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন এই রণতরী লোহিত সাগরে অবস্থান করছে হুথিবিরোধী অভিযানে অংশ নিতে।

এর আগে গত ডিসেম্বরে ইউএসএস গেটিসবার্গ থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রে আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত হয়। সে সময় দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন।

এদিকে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র সাতটি এমকিউ-৯ র‌্যাপার ড্রোন হারিয়েছে বলে জানিয়েছে এএফপি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সাতটি ড্রোন খোয়া গেছে। প্রতিটি ড্রোনের দাম প্রায় তিন কোটি ডলার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর