বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফটিকছড়িতে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসার ৩ শিক্ষক কারাগারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫, ১৫:০৭

চট্টগ্রামের ফটিকছড়িতে যৌন নিপীড়নের দায়ে বিবিরহাট বাজারে অবস্থিত দারুল আজকা ফয়জিয়া মাদরাসার ৩ শিক্ষকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রংপুর তারাগঞ্জের রফিকুল ইসলামের ছেলে ও ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক গোলাম রাব্বি (২২), ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামালপুকুর এলাকার আনিসুর রহমানের ছেলে ও কিতাব বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম (২৪) ও উপজেলার ভূজপুর থানার রোসাইংগোনার মো. শফিউল আলমের ছেলে পেয়ারুল ইসলাম (১৯)।

জানা যায়, গত শনিবার থেকে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। বিষয়টি সে তার পরিবারকে জানায়। এ ঘটনায় ফটিকছড়ি থানায় নির্যাতনের শিকার শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকদের থানায় নিয়ে আসা হয়েছে। মোট ৩জন শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। মামলা পরবর্তী তাদের গ্রেপ্তারের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর