বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাওরে হাওরে পাকা ধানের মৌ মৌ গন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১৫:২০

মৌলভীবাজারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি, কাউয়া দিঘী, হাইল হাওরসহ ছোট বড় ৮টি হাওরে পাকা ধান কাটার ধুম পড়েছে। হাওরের বিস্তীর্ণ মাঠ এখন পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখরিত। কৃষক-কৃষাণীরা পাকা ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছে। একদিকে কৃষকরা মাঠ থেকে পাকা ধান এনে মজুদ করছেন। অপরদিকে, কৃষাণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান থেকে ময়লা পরিষ্কার করে গোলায় তুলছেন।

পয়লা বৈশাখ থেকে হাওরগুলোতে ধান কাটা শুরু হয়। আধুনিক কৃষি সরঞ্জাম দিয়ে দ্রুত সময়ের মধ্যে গোলায় ধান তুলতে পেরে কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পর্যন্ত জেলায় ৭৫ ভাগ ধান কাটা শেষ হয়েছে, যার পরিমাণ ২০ হাজার ৪৮৬ হেক্টর। এবার জেলায় ৮টি হাওরে ২৭ হাজার ৩১৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ধান ৫ হাজার ৪৫২ হেক্টর, উচ্চ ফলনশীল ২১ হাজার ৮০৮ হেক্টর এবং স্থানীয় জাতের ৫৫ হেক্টর।

কাউয়াদিঘী হাওর পাড়ে কৃষক খায়রুল বলেন, আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। এবার অন্যান্য বছরের তুলনায় বোরো ধানের ফসল ভালো হয়েছে। মৌলভীবাজারের আকাশে ঝলমলে রোদ থাকায় দ্রুত ধান শুকিয়ে গোলায় তুলতে পারছেন।

কৃষক মিজান মিয়া বলেন, হাওরে বোরো ধান আবাদ করতে জমিতে তেমন চাষ লাগে না। হাওর থেকে পানি নেমে গেলে চারা লাগালে সোনালী ফসলে ভরে যায় মাঠ। এবার আকাশে বৃষ্টি না থাকায় সুন্দরভাবে ধান গোলায় উঠানো যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জালাল উদ্দীন বলেন, এবার সময়মতো বৃষ্টি ও রোদ থাকায় এ জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন হওয়ায় হাওরের কৃষকরা খুশি। এ বছর হাওর থেকে হাওরের উপরিভাগে বোরো আবাদ বেশি হয়েছে। এখন পর্যন্ত হাওরের নিচ দিকে প্রায় ৮০ ভাগ ধান কাটা শেষ হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর