বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আচরণবিধি পর্যবেক্ষণে বিকেলে ইসির বৈঠক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৫, ১২:০৯

নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম নিয়ে আজ (২৪ এপ্রিল) বিকেল ৩টায় বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় ‘সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি’ বৈঠকে বসবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ও কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সংশ্লিষ্ট সব কর্মকর্তার উপস্থিত থাকতে বলা হয়েছে।

এর আগে, আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আচরণবিধি যেটি আছে, সেটি একটু নতুন আঙ্গিকে আমরা দাঁড় করাচ্ছি। নতুন আঙ্গিকে বলতে নতুন কিছু এখানে ইনকরপোরেট হবে। বিদ্যমান আচরণ বিধিমালায় নির্বাচনী প্রচারে ভিআইপিরা যেন কোনো রাজনৈতিক দলের পক্ষে অংশ নিতে না পারেন, সে বিষয়টি রয়েছে। এর সঙ্গে নির্বাচিত সরকারের বাইরেও, যেমন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বা ভবিষ্যতে কেয়ারটেকার সরকার থাকতে পারে। সেক্ষেত্রে পদ-পদবি বা মন্ত্রী বা ভিআইপির সাথে উপদেষ্টা শব্দটিও ইনকরপোরেট করার প্রস্তাব করব আমরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর