শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাশ্মীরে হামলাকারীদের সম্পর্কে যা জানা গেল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৫:০৮

জম্মু ও কাশ্মীরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পাহেলগাঁওয়ের বৈসারান উপত্যকায় ভয়াবহ এক অস্ত্রধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতে শোক বিরাজ করছে।

ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে হামলকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এটিকে কোনো হামলাকারীর প্রথম ছবি বলে উল্লেখ করা হচ্ছে। ছবিতে এক অস্ত্রধারী দেখা গেলেও তার মুখ দেখা যাচ্ছে না।

জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী কয়েকজন অস্ত্রধারী। হামলার সময় আশপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়।

এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।

ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরবে তার সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরে আসেন। তিনি আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন বলে জানা গেছে।

এদিকে, নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে পাহাড়ি অঞ্চলজুড়ে তল্লাশি চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। হামলার পর একাধিক জাতীয় নেতা ও প্রশাসনিক কর্মকর্তা এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর