বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৫, ১৪:৩৪

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিচ্ছেন বিশ্ব নেতারাও। এতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

পোপ ফ্রান্সিস গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্ব নেতারা। শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের স্কোয়ারে বিশাল জনসমাগম হবে বলে আশা করা হচ্ছে।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া উপস্থিত থাকবেন। ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ‘আমরা সেখানে উপস্থিত থাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!’

প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়াও আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রেসিডেন্ট শেষকৃত্যে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপস্থিত হবেন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডের লেইন এবং আন্তোনিও কস্তা এতে উপস্থিত হবেন।

এছাড়া যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, ইউক্রেন, বেলজিয়াম, পোল্যান্ড, হাঙ্গেরিসহ বহু দেশের রাষ্ট্রপ্রধানরা পোপের শেষকৃত্যে উপস্থিত হবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর