শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৭:১৮

সমুদ্র খাতে একটি সম্পূরক চুক্তির আওতায় বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দিবে কোরিয়া।

এই লক্ষ্যে মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ‘এস্টাবলিস্টমেট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস) এবং ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (আইএমএনএস) ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মহাপরিচালক কিম কিসাং যথাক্রমে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

কোরিয়া এক্সিম ব্যাংক হলো দক্ষিণ কোরিয়ার সরকারি রপ্তানি ঋণ সংস্থা।ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আগে প্রকল্পের জন্য ৩৭.৫০ মিলিয়ন মার্কিন ডলারের মূল ঋণ চুক্তি উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

এই প্রকল্পের উদ্দেশ্য হল উপকূলীয় এলাকায় ৭টি লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপনের মাধ্যমে চলমান জাহাজ সমূহের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিদ্যমান লাইট হাউজ আধুনিকীকরন ও নতুন লাইট হাউজ স্থাপন করা।

১৯৯৩ সাল থেকে কোরিয়ান সরকারের পক্ষ থেকে কোরিয়ান এক্সিম ব্যাংক বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পগুলোতে সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে।

ঋণের সুদের হার হবে ০.০১ শতাংশ এবং পরিশোধের সময়কাল হবে ৪০ বছর ৫ মাস, যার মধ্যে ১৫ বছর ৫ মাসের গ্রেস পিরিয়ড অন্তর্ভুক্ত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর