শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে দুদক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৭:০৬

স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক।

এসময় তিনি শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী সম্পর্কে বলেন, টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্টও।

সর্বশেষ নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দিয়েছে।

সোমবার (২২ এপ্রিল) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় জানা যায়, ফেব্রুয়ারিতেই কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয়।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে।

দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থার কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুদক।

এসময় তিনি শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকী সম্পর্কে বলেন, টিউলিপ সিদ্দিকিকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাতিল করা হয় শেখ হাসিনার পাসপোর্টও।

সর্বশেষ নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দিয়েছে।

সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষরিত এক নির্দেশনায় জানা যায়, ফেব্রুয়ারিতেই কর্তৃপক্ষের নির্দেশে এসব এনআইডি লক করা হয়।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন মহল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় দুদক এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর