বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ কীভাবে পড়বেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৬:২৩

আমাদের দৈনন্দিন জীবনে যোগাযোগের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। এটি সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ছবি, দরকারি তথ্য ও অন্যান্য ডকুমেন্ট পাঠানো এখন আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে ছবি, ভিডিও, কনট্যাক্ট ও লোকেশন সহজেই পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা ব্যক্তি সহজেই অন্যের সঙ্গে কল বা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন।

এই অ্যাপে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় একাধিক ফিচার রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘ডিলিট ফর এভরিওয়ান’। এই ফিচারের মাধ্যমে আপনি ভুল করে পাঠানো মেসেজ মুছে ফেলতে পারেন। একবার ডিলিট করলে, যাকে মেসেজ পাঠানো হয়েছে, তিনিও আর সেই মেসেজ পড়তে পারবেন না।

তবে ডিলিট করা সেই মেসেজও কিছু সময়ের জন্য দেখা যেতে পারে! শুনতে বিস্ময়কর মনে হলেও হ্যাঁ এটি সত্যি। মেসেজ ডিলিট হয়ে গেলেও, ফোনে তার একটা ছাপ থেকে যায়। অনেকেই জানেন না, সেই ডিলিট হওয়া মেসেজ কীভাবে পড়া যায়।

বর্তমানে বাজারে অনেক থার্ড পার্টি অ্যাপ রয়েছে, যেগুলোর মাধ্যমে এই কাজটি করা সম্ভব, তবে সেগুলো ব্যবহারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন একটি পদ্ধতি রয়েছে, যাতে আপনি কোনো অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজ পড়তে পারবেন এবং আপনার নিরাপত্তার ঝুঁকিও থাকবে না।

এই পদ্ধতিটি শুধু অ্যান্ড্রয়েড ১১ বা তার পরবর্তী ভার্সনের ফোনে কার্যকর হবে। তাই প্রথমে দেখে নিন আপনার ফোনটি আপডেটেড কি না। চলুন জেনে নিই কিভাবে সেটি চালু করবেন-

-প্রথমে আপনার ফোনের সেটিংসে যান।
-তারপর নোটিফিকেশনস অপশনে যান।
-এরপর মোর সেটিংসে ক্লিক করতে হবে
-সেখান থেকে নোটিফিকেশন হিস্টোরি অপশনটি চালু (অন) করে দিন।

একবার এটি চালু করলে ফোনে আসা সব মেসেজের একটি হিস্টোরি দেখতে পারবেন, যার মধ্যে হোয়াটসঅ্যাপের ডিলিট করা মেসেজও থাকবে। তবে এই পদ্ধতিতে শুধু টেক্সট মেসেজই দেখা যাবে। ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখা যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর