বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আকাশছোঁয়া পারিশ্রমিক হাঁকিয়েছেন স্বস্তিকা?

কলকাতার প্রযোজকরা নাজেহাল!

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৮:৫৪

স্বস্তিকা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।


ছোট পর্দার মাধ্যমে তাঁর অভিনয় যাত্রা শুরু হলেও এই মুহূর্তে হিন্দি থেকে বাংলা, সর্বত্র তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। বর্তমানে বছরের বেশির ভাগ সময় মুম্বইতেই কাটান স্বস্তিকা মুখোপাধ্যায়। বড় পর্দা থেকে সিরিজ়, প্রতিটি মাধ্যমেই তিনি সমান ভাবে সাবলীল। ইদানীং বাংলাতে কাজ করা অনেকটাই কমিয়ে দিয়েছেন নায়িকা। তবে বর্তমানে শহরের আনাচে কানাচে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শিবপুর’। তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল। তবে এই কয়েক বছরে স্বস্তিকাকে বহু বার প্রশ্ন অনেকেই যে তাঁকে কেন এত কম বাংলা ছবিতে দেখা যায়। এটা ঠিক যে গত কয়েক বছরে স্বস্তিকাকে অনেক বেশি দেখা গিয়েছে হিন্দি সিরিজ়ে। তা হলে কি কলকাতা থেকে তেমন কোনও ভাল ছবির সুযোগ আসছে না নায়িকার কাছে?

সূত্র বলছে, পর পর বেশ কিছু পরিচালককে না করেছেন নায়িকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নাকি তাঁর নতুন ছবির জন্য কথা বলেছিলেন স্বস্তিকার সঙ্গে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে হয়ে ওঠেনি। শুধু তাই নয়, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নতুন প্রযোজনা সংস্থা শুরু করার পরই কথা বলেছিলেন নায়িকার সঙ্গে। স্টুডিয়োপাড়ার অন্দরের খবর, এই মুহূর্তে নায়িকার যা পারিশ্রমিক, তা নতুন প্রযোজকদের পক্ষে বহন করা বেশ কঠিন। এই পারিশ্রমিক সংক্রান্ত সমস্যার কারণেই আর কথা এগোয়নি। ইতিমধ্যেই শোনা যাচ্ছে ‘এলএসডি ২’–তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। যে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘বিগ বস’ নিম্রিত কৌর অহলুওয়ালিয়াকে।

বর্তমানে স্বস্তিকা রয়েছেন বোলপুরে। অরিন্দম ভট্টাচার্যের আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত নায়িকা। ছবির নাম ‘দুর্গাপুর জংশন’। এই ছবিতে নায়িকার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ছবিতে এক জন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রমকে। অন্য দিকে, স্বস্তিকা অভিনীত চরিত্রটি এক জন সাংবাদিকের। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন একাবলি খন্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর প্রমুখ। পরিচালক নিজেই ছবিটি প্রযোজনা করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর