বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাদারীপুরে আলোচিত চার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৪:৪৪

মাদারীপুরের খোয়াজপুরে আলোচিত ৪ হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে স্বজন ও এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতর স্বজনরা বলেন, মসজিদে ঢুকেও শেষ রক্ষা হলো না। মসজিদের মধ্যে ঢুকে কি নির্মমভাবে কুপিয়ে চারজনকে হত্যা করা হলো! আমরা সরকারের কাছে দাবি জানাই, এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচার নিশ্চিত করুন। নিহতের পরিবারগুলো পথে পথে ঘুরছে, পরিবারগুলো ধ্বংস করে দিয়েছে খুনিরা। মায়ের চোখের সামনে সন্তানের এমন লাশ আমরা আর দেখতে চাই না। আমরা হত্যাকারীদের ফাঁসির দাবি জানাই।

এ সময় উপস্থিত ছিলেন নিহত আতাউর সরদারের মা সুফিয়া বেগম, শ্রী মাহমুদা আক্তার, নিহত সাইফুল সরদারের শ্রী সেতু আক্তার, নিহত অলিল সরদারের স্ত্রী রজিনা বেগম, চাচা মজিবর সরদার, নিহত তাজেলের মা বিলকিস বেগম, জুনিয়র সাকিবসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর