বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইনস্টাগ্রামে রিলস শেয়ার করার নতুন উপায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৩:২৩

ইনস্টাগ্রাম ব্যবহার এখন আরও আনন্দময় হতে চলেছে! ব্যবহারকারীদের পারস্পরিক রিলস শেয়ারিং অভিজ্ঞতা আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামে নতুন ফিচার চালু করেছে মেটা মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

নতুন এই ফিচারের মাধ্যমে একজন বা একাধিক বন্ধু মিলে নিজেদের জন্য একটি ব্যক্তিগত রিলস ফিড তৈরি করতে পারবে। শুধু দুজন ব্যক্তি অথবা গ্রুপ চ্যাটের সদস্যরা মিলেই এই ফিড শেয়ার করতে পারবে, অন্য কেউ সেটি দেখতে পারবে না।

ইনস্টাগ্রাম জানিয়েছে, বন্ধুদের সঙ্গে অ্যাপ ব্যবহারে আরও আনন্দ যোগ করতেই আনা হয়েছে এই ফিচার।

* প্রথমে ব্যবহারকারীকে একটি প্রাইভেট চ্যাট বা গ্রুপ চ্যাট খুলতে হবে।
* চ্যাট স্ক্রিনের উপরের দিকে থাকা নতুন ‘ব্লেন্ড’ আইকনে ট্যাপ করতে হবে।
* এরপর ‘ইনভাইট’ অপশনে ক্লিক করে পছন্দের বন্ধুকে এই ফিচারে যুক্ত করা যাবে।
* যেই মুহূর্তে আমন্ত্রণপ্রাপ্ত বন্ধু বা গ্রুপের কেউ ইনভাইট গ্রহণ করবে, তখনই ব্লেন্ড ফিচার চালু হয়ে যাবে।

একবার ব্লেন্ড চালু হলে, ইনস্টাগ্রাম দুজন সদস্যের পছন্দ ও ইন্টারেস্ট অনুযায়ী প্রতিদিন নতুন নতুন রিলস সাজেস্ট করবে। এই ফিড একান্তই তাদের জন্যই তৈরি — যা অন্য কেউ দেখতে পারবে না।

বন্ধুরা যদি কোনো রিলে রিঅ্যাক্ট বা কমেন্ট করে, তাহলে ইনভাইট পাঠানো সদস্যের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া যদি কেউ ব্লেন্ড থেকে নিজেকে সরিয়ে দেয় বা ফিচারটি বন্ধ করে। তবে স্বাভাবিকভাবেই সেই ফিড থেকে তাকে আলাদা করে দেওয়া হবে।

ইনস্টাগ্রাম সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর গবেষণা ও উন্নয়নের পর ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের রিলস শেয়ারিং অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত, মজাদার এবং ইন্টারেক্টিভ করে তুলতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর