বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সালাহউদ্দিন

সংস্কার রাষ্ট্রের বিষয়, তাই তাড়াহুড়া নয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫, ১৩:০৬

বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তাই সংস্কারের বিষয়ে তাড়াহুড়া করা উচিত নয় বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদলের যোগ দেয়ার আগে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা আজ শেষ পর্যায়ে। বিচার বিভাগ নিয়ে আজ আলোচনা শুরু হবে। ধারাবাহিকভাবে অন্যান্য কমিশন নিয়ে আলোচনা হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে দফা ওয়ারি বিএনপি বিস্তারিত আলোচনা করছে। এটা রাষ্ট্রের বিষয়, তাড়াহুড়ার বিষয় নয়। বৃহত্তর ঐকমত্য তৈরি করতে পারলে জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।

তিনি বলেন, বিচারক নিয়োগ বিষয়ক অধ্যাদেশ, আলাদা সচিবালয় গঠনসহ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী বিএনপি। তবে সব কিছু আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর