বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

মো: মাসুদুর রহমান,কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ১৮:৪০

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর আবার অবৈধ সংযোগ দিয়েছে ভবন মালিকরা। খবর পেয়ে অভিযান চালিয়ে আবারও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  বুধবার (১২জুলাই) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসী ও তিতাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় দাবার দরবার চাইনিজ রেস্টুরেন্ট, নুরে আবুল  বাশারের ভবন ও আহম্মদ প্লাজায় দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল। এভাবে অবৈধ সংযোগ দিয়ে ভাড়াটেদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এসব ভবন ও রেস্টুরেন্টের মালিকরা। ওই এলাকায় অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহারের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিস। অভিযান চালিয়ে দাবার দরবার চাইনিজ রেস্টুরেন্ট, নুরে আবুল  বাশারের ভবন ও আহম্মদ প্লাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনটি সংযোগ বিচ্ছিন্ন ও ছয়টি রাইজার জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর আগেও আহমদ প্লাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কয়েকদিনের মাথায় স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে আবার অবৈধ গ্যাস সংযোগ দেয় আহমদ প্লাজা। আর এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দেদারসে ব্যবসা পরিচালনা করায় বঞ্চিত হচ্ছে বৈধ গ্রাহক ও সরকার। তবে তদন্ত করে এসব অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছেন স্থানীয়রা।  

তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিসের সহকারী কর্মকর্তা শফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় তিনটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর