বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে লুটপাট, চাঁদাবাজি নিয়ে কড়া সমালোচনা ইশরাকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৬:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশব্যাপী সংগঠিত হচ্ছে চাঁদাবাজি, দখলদারি ও লুটপাটের নানা অভিযোগ—এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, “এই সংগঠনটি গঠিত হয়েছিল খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে, তার চূড়ান্ত পতনের প্রেক্ষিতে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, সেই উদ্দেশ্য বিকৃত হয়ে গেছে।”

তিনি দাবি করেন, প্রায় ২৭টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটি প্রথম গঠিত হয় জুলাই-আগস্ট মাসে, হাসিনাবিরোধী গণআন্দোলনের জোয়ার সৃষ্টি করতে। কিন্তু বর্তমানে সংগঠনটির ব্যানার ব্যবহার করে বিভিন্ন থানা, মার্কেট এবং টার্মিনালভিত্তিক কমিটি গঠন করে চলছে অর্থনৈতিক অপকর্ম।

উদাহরণ টেনে ইশরাক বলেন, “আজ বনানী থানার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটি’—এটা আসলে কী ধরনের কমিটি? বনানী থানা কমিটি রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলোর। প্রশ্ন হলো, যদি হাসিনা সত্যিই ক্ষমতা হারিয়ে থাকে, যদি ‘বিপ্লব’ হয়ে থাকে—তাহলে এখন থানাভিত্তিক কমিটি গঠনের কী প্রয়োজন?”

তিনি আরও অভিযোগ করেন, “এই ব্যানার ব্যবহার করে বিভিন্ন জায়গায় মার্কেট দখল, ইজারা নিয়ে লুটপাট, চাঁদাবাজি এবং সুনির্দিষ্ট গোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সংগঠনটি ব্যবহার করা হচ্ছে। আমরা ইতোমধ্যে বহু উদাহরণ পেয়েছি—যেখানে ‘বৈষম্যবিরোধী’ শব্দটিকে ব্যবহার করে সংগঠনের আদর্শিক ভিত্তিকে কলুষিত করা হয়েছে।”

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই কর্মকাণ্ডকে ‘আদর্শের সাথে বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে বলেন, “এই অপচেষ্টা বন্ধ না হলে ভবিষ্যতে এই সংগঠনটি সাধারণ মানুষের আস্থা হারাবে, এবং আসল আন্দোলন বাধাগ্রস্ত হবে।”

তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, “আসল উদ্দেশ্য যেন হারিয়ে না যায়—তা নিশ্চিত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেন দখলদার, লুটেরা ও সুবিধাবাদীদের প্ল্যাটফর্মে পরিণত না হয়, সেটি দেখতে হবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর