বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পোপ ফ্রান্সিস আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২১ এপ্রিল ২০২৫, ১৫:১৪

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। স্থানীয় সময় ইস্টার মনডে (সোমবার) ৭টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকান কর্তৃপক্ষ এক ভিডিও বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম লাতিন আমেরিকান ও প্রথম অ-ইউরোপীয় পোপ। তার আগে দীর্ঘ এক হাজার বছরেরও বেশি সময় ধরে ইউরোপীয় পোপরা ক্যাথলিক খ্রিস্টানদের নেতৃত্ব দিয়েছেন।

সম্প্রতি গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। গত ১৪ ফেব্রুয়ারি তিনি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন। তবে সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। দীর্ঘ পাঁচ সপ্তাহ চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে পান পোপ।

এরপর পবিত্র ইস্টার সানডে উপলক্ষে রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে ব্যাসিলিকার বারান্দা থেকে উচ্ছসিত হাজার হাজার জনতার উদ্দেশে হাত নেড়ে শুভকামনা (হ্যাপি ইস্টার) জানান তিনি।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসেই নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি অন্যান্য সংক্রমণে আক্রান্ত হন তিনি।

তরুণ বয়সে প্লুরিসি রোগে আক্রান্ত হয়েছিলেন পোস। সে সময় তার ফুসফুস আংশিকভাবে অপসারণ করা হয়। আর এ কারণে তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর